ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাজৈরে পিকআপের সাথে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ নিহত ৩

ads

মাদারীপুরের রাজৈরে পিকআপের সাথে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের আলমদস্তা স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার দারাদিয়া গ্রামের আলেম হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (১৭), একই গ্রামের ইসমাইল মুন্সীর ছেলে অনিক মুন্সী (২০) ও মাচচর গ্রামের লিকু ফরাজীর ছেলে শাকিল ফরাজী (১৮)।


রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদি জানান, তিনজন একটি মোটরসাইকেলে গোপালগঞ্জ যাওয়ার পথে বরিশালগামী পিকআপের সাথে সংঘর্ষ হয়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর হাসপাতালে প্রেরণ করে। সেখানে শাহিন ও অনিককে মৃত ঘোষণা করে এবং শাকিলকে ঢাকা পাঠায়। সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা গেছে।

ads
ads
ads

Our Facebook Page